রাজবাড়ী‌তে আরিফ বা‌হিনীর হামলা-লুটপাঠের প্রতিবাদ ও দোষী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে আরিফ বা‌হিনীর হামলা-লুটপাঠের প্রতিবাদ ও দোষী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপু‌রের মু‌চিদা‌হে আরিফ বা‌হিনীর হামলা, ভাঙচুর, লুটপাঠসহ নির্যাত‌নের প্রতিবাদ ও দোষী ব‌্যা‌ক্তি‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

গত র‌বিবার বেলা ১১টার দি‌কে মু‌চিদাহ, শা‌য়েস্তাপুর ও গাবলা এলাকার নির্যা‌তিত প‌রিবারের ব‌্যানা‌রে এই সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নির্যা‌তিত প‌রিবা‌রের প‌ক্ষে লি‌খিত বক্তব‌্য পাঠ করেন, ভুক্ত‌ভো‌গি বসন্তপুর ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি মুহাম্মুদ হাসান কাজল।

তি‌নি অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, আরিফ তার বা‌হিনী নি‌য়ে এলাকায় সন্ত্রা‌সের রাজত্ব কা‌য়েম ক‌রে‌ছে এবং সে সব সময় অস্ত্র নি‌য়ে চলাচল ক‌রে। জোরজবর দ‌স্তি ক‌রে ভয়ভা‌তি দেখি‌য়ে মানু‌ষের বাড়ী-ঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুটপাঠ ক‌রে ১৩‌টি প‌রিবা‌রকে সর্বশান্ত ক‌রে‌ছে। কেউ প্রতিবাদ বা তার বিরু‌দ্ধে কথা বল‌লে মার‌ধোর করা হুম‌কি-ধাম‌কি দি‌য়ে গ্রাম ছাড়া ক‌রে‌ছে তার বা‌হিনী। ভ‌য়ে অ‌নে‌কে নিজ বাড়ী বা এলাকায় ফিরতে পার‌ছে না। কিন্তু তারা বাড়ী‌তে ফির‌তে চায়। একাধিক থানায় অ‌ভি‌যোগ ক‌রেও অদৃশ‌্য কোন কার‌ণে প্রতিকার পাচ্ছেন না। আরিফ যখন যে দল ক্ষমতায় থা‌কে তখন কৌস‌লে সে দ‌লের ছত্রছায়ায় চ‌লে। তার এবং তার বা‌হিনীর অত‌্যাচা‌রে অ‌তিষ্ঠ গ্রামবাসী। তা‌দের বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শা‌স্তির ব‌্যবস্থা করা উচিত। এ সময় নির্যা‌তিত প‌রিবা‌রের হা‌লিমা বেগম, লুফুন নেছা, শামীমা নাছ‌রিন, রা‌হেলা বেগম, বৈশাখী, মা‌লেক মন্ডল, খা‌লেক মন্ডল সহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন। প‌রে প্রতিকার চে‌য়ে তারা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারক‌লি‌পি পেশ ক‌রেন।

রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদ (বি‌পিএম সেবা) জানান, এ বিষ‌য়ে তদন্ত সা‌পেক্ষ যথাযথ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০