দৌলতদিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৪ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত আঞ্জুমান-ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় রবিবার (০৪ জানুয়ারি) এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, তীব্র শীতের কারণে শিক্ষার্থীদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেন বিশিষ্ট পীর ভাই ও ব্যবসায়ী গোলাম জিলানী কাদরী এবং হাজি রুমির পরিবার। তাঁদের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারসহ শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকরা দাতা পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ শীতের সময় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক এবং অনুপ্রেরণাদায়ক।

মাদ্রাসা কর্তৃপক্ষ দাতা পরিবারগুলোর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১০

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১১

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১২

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৪

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৫

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৬

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৭

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৯

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০