বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার  - Rajbari
মাসুদ রেজা শিশির 
১১ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহ দুইজনকে আটক করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রীকফিল্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মসিউল আযম চুন্নু ও মো. হৃদয় শেখ। মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. হৃদয় শেখ একই উপজেলার শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।

অভিযান কালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি এয়ার রাইফেল, আটটি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভর্তি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০