রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে ভোট চেয়ে প্রচারনা চালিয়েছে জেলা ছাত্রদল নেতাকর্মীরা।
রবিবার বিকাল ৫ টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নের্তৃত্বে শহরের ১ ও ২ নং রেলগেট এলাকায় এই প্রচারনা চালানো হয়। এ সময় বিএনপির ধানের শীষের মনোনিত রাজবাড়ী-১ আসনের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের উন্নয়নের বার্তা রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বিশ্ববিদ্যালয় স্থাপন, উন্নত চিকিৎসা ব্যাবস্থা করাসহ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ নিমূর্লের বিষয় তুলে ধরে ভোটারদের কাছে লিপলেট বিতরণ করে ছাত্রদল নেতাকর্মী ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এ সময় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, সদস্য সুমন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারন সম্পাদক প্যারিস হোসেন, যুগ্ম সম্পাদক অমি মন্ডল, সহ সাধারন সম্পাদক পারভেজ শিকদার, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রনি খান, সাধারন সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সম্পাদক আল মিসাইল, সরকারী আদর্শ মহিলা কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আরিশা জাহান সহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, প্রতিদিনের ন্যায় আজও নেতাকর্মীদের সাথে নিয়ে রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছি। এই আসনটি নদী ভাঙন কবলিত এলাকা। এই অঞ্চলের মানুষের জন্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নিয়ে কাজ করছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসলে এখানে পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মিত হবে। সেই সাথে রাজবাড়ীতে শিক্ষার সম্প্রসারণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও শহর উন্নয়ন হবে। এখানে ভাল মানের কোন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নাই। ধানের শীষ বিজয়ী হলে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সু-শিক্ষার পরিবেশ গড়ে উঠবে এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি শহর পাবে রাজবাড়ী বাসী। তাই আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের ভোট দেবার কোন বিকল্প নাই। এদিকে এই আসনে বিভিন্ন ভাগে বিভিক্ত হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও তাদের সমর্থকরা করছেন প্রচার-প্রচারনা। এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জাকের পার্টিসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
মন্তব্য করুন