বালিয়াকান্দিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত, গ্রেপ্তার ৩ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ আহত, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭ জন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা হলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের কালাম শেখের ছেলে আলম শেখ, একই গ্রামের হাসেম ভুঁইয়ার ছেলে জাহিদুল ভুঁইয়া, বালিয়াকান্দি গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে রুবেল মোল্যা, সাঈদ শিকদারের ছেলে আরিফ শিকদার, আমতলার কালু মিয়ার ছেলে লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের বাদশা মোল্যার ছেলে ফিটু মোল্যা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে হঠাৎ করেই সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সংঘর্ষের সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় যৌথ বাহিনী এ ঘটনায় জড়িত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নু (৫৫), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, রুবেল সহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৩ জন থানা হেফাজতে রয়েছে।
সংঘর্ষের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী টহল ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর চুন্নুর নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি, দখলবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে বিএনপির সুনাম ক্ষুন্ন করে আসছিল। আমরা তার অপকর্মের প্রতিবাদ করার কারণে শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করে। পরে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। রাতে আমার বাসভবনে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সংঘর্ষেও খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা মসিউল আযম চুন্নুসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০