পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২ - Rajbari
মাসুদ রেজা শিশির 
৩ মার্চ ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

রাজবাড়ীর পাংশায় মাদক বিরোধী পৃথক অভিযানে চার মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুইজনকে গ্রেফতার করে পৃথক মামলা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ)  পাংশা থানা পুলিশ পৃথক অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:  রিফাতুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাগুরাডাঙ্গী গ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. মানিক শেখ (২৮), আব্দুল মালেক সরদারের ছেলে মো. সরোয়ার সরদার (৪৫), মিন্টু শেখের ছেলে আকাশ শেখ (২১) এবং মৃত বানাত আলী শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী মহিলা কলেজের পাশ থেকে মো. মানিক শেখ, মো. সরোয়ার সরদার ও আকাশ শেখকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে মাগুরাডাঙ্গী পশ্চিমপাড়া আবুল কমিশনারের বাড়ির এলাকা থেকে উজ্জ্বল শেখকে আটক করা হয়। দণ্ডাদেশ প্রদানের পর থানা পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে মাদকের ব্যবহার ও অবৈধ ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে সোমবার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাংশা থানাধীন পৌরসভার সত্যজিতপুর এলাকা থেকে মো. সুজন কাজী (২৮)-এর কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সে পাংশা পৌর শহরের সাবেক নারায়নপুর এলাকার নজরুল কাজীর ছেলে।

এছাড়া একই দিন রাত পৌনে ১২ টার দিকে নারায়নপুর এলাকার পাংশা সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মো. আবু রাশেদ (১৯)-এর কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার হাবাসপুর ইউপির শাহমীরপুর গ্রামের মো. হাবিবুর রহমান (হবি)-এর ছেলে।

এ বিষয়ে পাংশা মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুজনের বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে তাদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০