এসিল্যান্ডের গাড়ী‌তে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডের গাড়ী‌তে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে বোতলে করে পেট্রোল নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহর সরকারি গাড়ির পেছনে একাধিক বোতলে তেল নিতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রায় ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি সরকারি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি একাধিক বোতল ও ক্যান নামিয়ে পেট্রোল নিচ্ছেন। প্রথমে তিনটি এবং পরে আরও দুটি বোতল নামানো হয়। পাম্পকর্মীরা একটি সাদা ক্যানসহ বিভিন্ন বোতলে পেট্রোল ভরছেন।

ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, “সবগুলো কি এসি ল্যান্ড স্যারের বোতল?”—জবাবে সংশ্লিষ্টরা হ্যাঁ বলেন। পরে প্রতি বোতলে কত লিটার তেল নেওয়া হচ্ছে জানতে চাইলে পাম্পকর্মীরা জানান, প্রতিটিতে পাঁচ লিটার করে দেওয়া হচ্ছে। ভিডিওতে একাধিক ক্যান ও বোতল দেখা গেলেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাবি করেছেন, তিনি নিজে একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নিয়েছেন।

ভিডিও ধারণের সময় ফিলিং স্টেশনে শতাধিক মোটরসাইকেল তেলের জন্য লাইনে অপেক্ষা করছিল বলে দেখা যায়। এ সময় মোটরসাইকেল চালকদের চাকার ওপর চিহ্ন দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, যাতে কেউ পুনরায় লাইনে দাঁড়িয়ে তেল নিতে না পারে।

এ ঘটনায় স্থানীয় এক সংবাদকর্মী বিপ্লব বিশ্বাস অভিযোগ করেন, তেল নেওয়ার বিষয়ে জানতে চাইলে এসি ল্যান্ড তার ক্যামেরায় হাত দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ বলেন, “তেল নেওয়ার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। উপজেলা ভূমি অফিসের জরুরি প্রয়োজনের জন্য একটি বোতলে পাঁচ লিটার পেট্রোল নেওয়া হয়েছে। বোতলে নেওয়ার কারণে বিষয়টি দৃষ্টিকটু মনে হতে পারে, তবে এতে কোনো আইনগত বাধা নেই। লাইসেন্স ছাড়া খোলাবাজারে পেট্রোল বিক্রি করাই অবৈধ।” ভিডিওতে একাধিক ক্যান দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমাকে দেখে অন্যরাও ক্যান নিয়ে এসেছে। তাদের নিষেধ করা হয়েছে।” সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “অচেনা কেউ হঠাৎ মুখের সামনে ক্যামেরা ধরলে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া থাকে। পরিচয় না দিয়েই ক্যামেরা ধরায় তাকে ক্যামেরা সরাতে বলেছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০