ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক - Rajbari
মাসুদ রেজা শিশির
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ীর কালুখালীতে একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক ডাক্তার না হয়েও নিজেই নিয়ম বহির্ভূতভাবে আল্ট্রাসনোগ্রাফি করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

এছাড়া নামের আগে ‘ডা.’ ব্যবহার, নষ্ট ফ্রিজ ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখারও প্রমাণ মিলেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পরে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কালুখালী উপজেলার সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই নিয়মবহির্ভূতভাবে আল্ট্রাসনোগ্রাফি করছিলেন এমন প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে তিনি নিয়মবহির্ভূতভাবে নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করছেন বলেও অভিযানে প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এসব অনিয়মের বিষয় বিবেচনায় নিয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন। তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সব ধরনের অনিয়ম ও সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে কোনোভাবেই আল্ট্রাসনোগ্রাফি না করানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কালুখালী উপজেলায় কোনো ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম বা প্রতারণা চলতে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১১

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৩

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৪

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৫

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৬

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৭

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৮

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

১৯

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

২০