রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার - Rajbari
রুবেলুর রহমান
২ এপ্রিল ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা সেখানে গিয়ে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নিয়েছেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নং দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নং দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।

স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম তার দায়িত্ব পালনকালে ওই জমির সঙ্গে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিসহ বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে দখলে নেন।

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জমিটি বেদখল অবস্থায় ছিল। জেলা পরিষদ সেটি উদ্ধার করে সাইনবোর্ডের মাধ্যমে দখলে নিয়েছে।  তিনি আরও জানান, জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এভা‌বে জেলা পরিষদের সকল অবৈধ দখলে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম বলেন, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ পূর্বে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করতো। পরবর্তীতে ওই জমি সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে রাখেন। তবে জেলা পরিষদ তাদের জমি পুনরুদ্ধার করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০