রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি

জেলার গুরুত্বপূর্ণ রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মো. মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে রাজবাড়ী সদর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও গোয়ালন্দ ঘাট থানার সাবেক ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষকে রাজবাড়ী সদর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজবাড়ী সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা বিশেষ শাখাতে (ডিএসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সেবা আরও গতিশীল করতেই এই রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০