পাংশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের সহযোগিতায় দিবসটি পালিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাংশা মডেল থানার এসআই রাজীব, সাংবাদিক মোক্তার হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সালাম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ীর ফিল্ড অফিসের অফিস ইনচার্জ সুমি বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, পাংশা কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক সুপ্রিয়া গোস্বামী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০