পাংশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায়  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিন ব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদের সম্মেলন  কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই ‘পার্টনার কংগ্রেস’ প্রোগ্রামের মূল লক্ষ্য। বাংলাদেশের মাটি পৃথিবীর অন্যতম উর্বর মাটি, যেখানে প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকরা আরও লাভবান হবেন। এ জন্য উত্তম কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বাড়বে। এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: হাফিজ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোলাম রসুল, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবীর, পাংশা উপজেলা সহকারী পরিচালক (বিএডিসি) ফারুক হোসেন, পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০