গোয়ালন্দে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক, সেচ কার্যক্রম ব্যাহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক, সেচ কার্যক্রম ব্যাহত

রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক ভাবে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতেকরে বোরো-ইরির ভরা মৌসুমে সেচ কার্যক্রম ব্যহত হওয়ায় কৃষক চরম ক্ষতির মুখে পড়ছেন। শুধু বৈদ্যুতিক ট্রান্সফরমারই না, চুরি হচ্ছে গ্রাহকদের বৈদ্যুতিক সংযোগের ক্যাবলও।

বৃহস্পতিবার (৭ মে) ভোর রাতে গোয়ালন্দ উপজেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর স্থানীয় কার্যালয়ের ২শ মিটারের মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ১০০ কিলোভোল্ট ক্ষমতার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাইপাস সড়কের ট্রান্সফরমার পাশে চায়ের দোকানদার মো: নজরুল ইসলাম শেখ বলেন, ‘আমি বুধবার দিনগত রাত ১০টার দিকে দোকান বন্ধ করেছি। সকাল ৮ টার সময় এসে দেখি বিদ্যুতের খুঁটির পাশে ট্রান্সফরমার খুলে নিচে পড়ে আছে। ভিতরের তামার তার চোর চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোকজন এসে ট্রান্সফরমারের লোহার কাভার নিয়ে গেছে। তিনি আরো বলেন, কয়েকদনি আগে তার ক্ষুদ্র চায়ের দোকানেও চুরি হয়েছে।

অপর দিকে গোয়ালন্দ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস সূত্রে জানাযায়, ২০২৫-২৬ অর্থ বছরে সেচের মোট ২৭ টি ( ৫ কেভিএ ১৮ টি ও ১০ কেভিএ ৫টি) ট্রান্সফরমার চুরি হয়েছে। ৫ কেভিএ একটি ট্রান্সফরমারের মূল্য ৪৩ হাজার ৬২০ টাকা। ১০ কেভিএ একটি ট্রান্সফরমারের মূল্য ৮৫ হাজার ১৪২ টাকা। সেচ কাজে ব্যবহার করা ট্রান্সফরমার চুরি হলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের। যেটা একজন ক্ষুদ্র কৃষকের জন্য খুবই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়।

দৌলতদিয়া ইউনিয়নের কৃষক মো. আব্দুস ছালাম মোল্লা জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় তারা অর্থনৈতিক ভাবে খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা দিয়ে তারা পূনরায় ট্রান্সফরমার ক্রয় করতে বাধ্য হন। যে টাকা খরচ হয়, ধান বিক্রি করেও সেই টাকা উঠবে না জেনেও দিতে হয়। কারণ ক্ষেতের ধানের দিকে তাকালে কোন হিসেব করা যায় না। যেকোনো মূল্যে চোর সিন্ডিকেটকে শনাক্ত করার দাবি করেন তিনি।

গোয়ালন্দ ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন বলেন, ঢাকা- খুলনা মহাসড়কের দেবগ্রাম ইউনিয়নের লিংক রোডে ১০০ কিলোভোল্ট ক্ষমতার একটি ট্রান্সফরমার তামার তার চুরি হয়েছে। ট্রান্সফরমাটির মূল্য প্রায় তিন লক্ষ টাকা। এবিষয় থানায় অভিযোগ দায়ের করেছি। বোরো ধান চাষিসহ অন্য গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প ফিডারের মাধ্যমে বিদ্যুতসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গোয়ালন্দ পল্লী বিদ্যুৎ সমিতির (এজিএম) মো: আসাদুজ্জামান বলেন, প্রত্যেকটি ট্রান্সফরমার চুরি হওয়ায় পর সাথে সাথে আমি লিখিত ভাবে থানায় অভিযোগ দায়ের করেছি। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় বোরো মৌসুমে কৃষকরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং বোরো ধান চাষেও ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : সফিকুল ইসলাম বলেন, আজকের ট্রান্সফরমার চুরি বিষয়ে মামলা নিয়েছি। উদ্ধারের চেষ্টা করছি। ২৭ টি ট্রান্সফরমার চুরি বিষয়ে আমার জানা নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০