পদ্মা নদী থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদী থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে নদী পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃত জেলে দৌলতদিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড সিদ্দিক কাজীর পাড়া এলাকার মো. শহীদ প্রামাণিকের ছেলে মো. মাসুদ প্রামানিক (২০)।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির রাজবাড়ী পয়েন্টের পদ্মা নদীর বিভিন্ন স্থানে  দিনব্যাপী নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি রোধ এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। এ-সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় মাসুদ প্রামানিকে আটক করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বিকেল ৫টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলে মো. মাসুদ প্রামাণিকের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের পর তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১০

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১১

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৩

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৪

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৫

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৬

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৭

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৮

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৯

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০