ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে কঠোর নজরদারি –রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - Rajbari
কামাল হোসেন
১৭ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে কঠোর নজরদারি –রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন, বিআরটিএ রাজবাড়ীর আয়োজনে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছিল। কিন্তু আসন্ন ঈদুল আজহায় যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিতে ৬৯টি মোবাইল কোর্ট মাঠে থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও পরিবহন বিশৃঙ্খলা প্রতিরোধে এসব মোবাইল কোর্ট কঠোরভাবে দায়িত্ব পালন করবে।” তিনি আরও বলেন, টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তবে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে ওঠেন, যা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এজন্য যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার পেছনে পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতির বিষয় উঠে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত ২৪ জনের পরিবারসহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২টি পরিবারের মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সচিব ড. মো জিযাউল হক, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের হুমায়ুন কবির খান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে পু‌লিশে নি‌য়ো‌গ চুরান্ত হলো রাজবাড়ী‌র ২০ তরুন-তরুনী

পাংশায় পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

পাংশায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় বাবা ছেলেসহ আহত ৪

ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ছে কঠোর নজরদারি –রাজবাড়ীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

বিয়ের জন্য চাপ দেওয়ায় মা ও শিশুকে হত্যা করে পরকীয়া প্রেমিক

২য় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

মাটিচাপা দেয়া মা ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পদ্মা ব‌্যারাজ অনু‌মোদনে  দোয়া ও আনন্দ মি‌ছিল

কালুখালীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু 

পদ্মা ব‌্যা‌রাজ হ‌বে রাজবাড়ী পাংশার হাবাসপুরে, আন‌ন্দে ভাস‌ছে জেলাবাসী

১০

রাজবাড়ীতে হামের রোগী বেড়েই চলেছে

১১

রাজবাড়ীতে ফের বেড়েছে সবজির বাজার দর

১২

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক মা ও শিশু

১৩

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে রাজবাড়ীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

১৪

গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধন

১৫

পাংশায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের শরীরে গুরুতর জখম  

১৬

রাজবাড়ীতে ড্রো‌নের মাধ্যমে কীটনাষক প্রয়োগ ও মে‌শি‌নের সাহা‌য্যে রসুন গাছ কাটার প্রদর্শনী

১৭

কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি

১৮

রাজবাড়ীতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ, খরচ ৩৩,৪৭৪ কোটি টাকা

১৯

দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কথা জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

২০