রাজবাড়ীতে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। বুধবার বিকালে দিবস উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমূখ।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন