ফরিদপুর সমরিতা হাসপাতালে চিৎকিসকের অবহলোয় কনিকা রানী মন্ডলের (৩২) মৃত্যুর ঘটনায় নিহতের বাড়িতে এসে স্বজনদের সাথে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কনিকা রানী মন্ডলের বাড়িতে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের ব্যাঙের ছাতার মতো হাসপাতালগুলো তৈরি হয়েছে। এগুলো এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরের গড়ে ওঠা সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। আমাদের কার্যক্রম চলমান। যেখানে অব্যবস্থাপনা অথবা অনিয়ম রয়েছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ভুক্তভোগী পরিবার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করতে পারেন বলে মন্ত্রী জানান।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন