রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান - Rajbari
রু‌বেলুর রহমান
২৩ অগাস্ট ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

রাজবাড়ীর কালুখালী‌তে আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

র‌বিবার (২৩ আগষ্ট) বেলা সোয়া ১১টার দিকে উপ‌জেলার রতন‌দিয়া মা‌লিয়াটে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এই স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন ক‌রেন সেনা প্রধান জেনা‌রেল ওয়াকার-উজ-জামান। প‌রে পতাকা উত্তোলন, প্রাঙ্গ‌নে বৃক্ষ‌রোপন,  দোয়া মোনাজাত ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ)-তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হয়। ওই অনুশীলন চলাকালে রাজবাড়ীর বেসামরিক প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে সম্মতি দেন সেনাবাহিনী প্রধান। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মাধ্যমে রাজবাড়ীসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হয়। এই প্রতিষ্ঠা‌নে এক‌টি ৮তলা একাডে‌মিক ভবন, এক‌টি লাইব্রেরী কমপ্লেক্স ও শিক্ষক‌দের আবা‌সিক ভবন নির্মা‌ণের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। যার মাধ‌্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হবার পাশাপা‌শি শৃঙ্খলা‌বোধ, সততা, দেশ‌প্রেম, দ্বা‌য়িত্ব‌বোধ ও মান‌বিক গুনাব‌লি‌তে সুনাগ‌রিক হি‌সে‌বে গ‌ড়ে উঠ‌বে। এবং ভ‌বিষৎ‌তে দেশ ও জা‌তির কল‌্যা‌ণে গুরুত্বপূর্ণ অবদান  রাখ‌বে।

অ‌ভিভাবক ও স্থানীয়রা জানান, তা‌দের দা‌বির প্রেক্ষি‌তে কালুখালী‌তে স্কুল এন্ড ক‌লেজ প্রতিষ্ঠার পর এবার প্রাথমিক বিদ‌্যাল‌য়ের দা‌বিও পুরন হ‌তে চলছে। একই স্থা‌ণে পূর্ণাঙ্গ শিক্ষা ব‌্যবস্থার জন‌্য আগামী‌তে এখা‌নে বিশ্ব‌বিদ‌্যালয় প্রতিষ্ঠা করা হ‌বে ব‌লে তারা আশা করেন। আর এই প্রতিষ্ঠা‌নে তাদের সন্তান‌কে ভর্তি কর‌তে পে‌রে নিজে‌দের ধন‌্য ম‌নে কর‌ছেন অ‌ভিভাবক ও স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে শেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, শেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জেলা ও পু‌লিশ প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

১০

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১১

রাজবাড়ীতে নৌযান শুমা‌রির র‌্যা‌লি ও সভা অনু‌ষ্ঠিত

১২

গোয়ালন্দে অবৈধ ভাবে সার পাচারের দায়ে জরিমানা

১৩

রাজবাড়ীতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

১৪

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

১৫

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

১৬

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

১৭

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৮

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

২০