রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী ও সি.আর মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সোমবার (২৪ আগস্ট) রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক মাদক মামলার ০২(দুই) টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মানিক সরদার (৪৩), পিতা- মোঃ আলাউদ্দিন সরদার, সাং- ভবদিয়া এবং সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ টিপু আহমেদ, পিতা- আঃ মাজেদ প্রামানিক, সাং- চর খানখানাপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ইমরান খান (৩২), পিতা- মৃত আঃ মতিন খান, সাং- কল্যাণপুর (সাধুর বটতলা) , থানা- রাজবাড়ী সদর ও মোঃ রুবেল শেখ (২২), পিতা- হাবি শেখ ওরফে গড়াই হাবি, সাং- আলীপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী এবং কৃষ্ণা রানী সাহা, স্বামী- মৃত গোপাল চন্দ্র সাহা , স্থায়ী: গ্রাম- রামনগর, থানা- রাজবাড়ী সদর, জেলা -রাজবাড়ীগনকে তাহাদের নিজ এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীগনকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।
মন্তব্য করুন