রাজবাড়ীতে ২ বছর ধরে স্কুলে আসেনি শিক্ষক ॥ বেতন তুলছেন প্রধান শিক্ষক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ২ বছর ধরে স্কুলে আসেনি শিক্ষক ॥ বেতন তুলছেন প্রধান শিক্ষক

সহকারী শিক্ষক দীর্ঘ ২ বছর ধরে ক্লাসে বা স্কুলে যান না। নিয়মিত হাজিরা খাতায় উপস্থিত। তার নামে নিয়মিত বেতন তুলছেন স্কুলের প্রধান শিক্ষক।

তার অনুউপস্থিতিতে একজন প্রক্সি শিক্ষক থাকলেও তিনিও প্রায় ৩মাস স্কুলে আসেন না। এ ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ে।

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক অশোক কুমার ভৌমিক। প্রায় ১৪ বছর ধরে অসুস্থ। ভালোভাবে চলাচল করতে না পারায় ২ বছর ধরে স্কুলে যান না। চেকের পাতায় আগাম স্বাক্ষর করে রাখা হয়েছে প্রধান শিক্ষকের নিকট। প্রতি মাসেই বেতন ভাতা উত্তোলন হয়। তবে পুরো টাকা পান না তিনি। অর্ধেক বেতন নেন তিনি আর অর্ধেক প্রধান শিক্ষক। তার অনুউপস্থিতির কারণে সিরাজুল ইসলাম নামে একজনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তাকে ৫ হাজার টাকায় নিয়োগ দেওয়া হলেও তিনিও প্রায় ৩মাস ধরে স্কুলে আসতে বন্ধ করে দিয়েছেন। এছাড়াও কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে স্কুলের শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
সরেজমিন ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা মেলেনি বিজ্ঞান শিক্ষক অশোক কুমার ভৌমিকের। তার অনুউপস্থিতিতে চুক্তি ভিত্তিক শিক্ষক সিরাজুল ইসলামকেও পাওয়া যায়নি। হাজিরা খাতা দেখতে চাইলে প্রধান শিক্ষক আলিমুজ্জামান গড়িমসি করে কথা বলা বন্ধ করে দেন।
এ বিষয়ে বিজ্ঞান শিক্ষক অশোক কুমার ভৌমিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
স্কুলের প্রধান শিক্ষক আলিমুজ্জামান বলেন, বিজ্ঞান শিক্ষক অশোক কুমার ভৌমিক অসুস্থ থাকার কারণে তিনি ২বছর স্কুলে আসেন না। মানবিক কারণে তার বেতন দেই। তার বেতন থেকে চুক্তিভিত্তিক শিক্ষককে ৮ হাজার টাকা দিতে হয়। বাঁকী টাকা তার একাউন্টে চলে যায়। তবে চুক্তিভিত্তিক শিক্ষক কই জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকদিন স্কুলে আসছে না। তবে ক্যামেরার সামনে বক্তব্যে চাইলে তিনি বলেন, এখন থেকে আর কাউকে বেতন দিবো না। আর কোন কথা বলতে রাজি হননি। অনেক অনুরোধ করলেও তার কথাই বলেননি। তবে নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, বিষয়টি প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০