গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরস্থ দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রবসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠতে একটি উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে। তিনি বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার্থীদের উপস্থিতির প্রশংসা করেন। তিনি আরও বলেন, উপজেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্রের অভাবে পিছিয়ে আছে, সেগুলোকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের উদাহরণ হিসেবে তুলে ধরে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ইউএনও শিক্ষা খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সবার সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৩

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৪

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৫

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৭

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৮

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৯

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১০

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১২

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৩

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৭

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৯

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২০