গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ আব্দুর রাজ্জাক মোল্লা (৪৫) নামের এক জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেগুরি গ্রামের মো. সোনামুদ্দি মোল্লার ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রীনাথ সাহা জানান, পদ্মায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন পদ্মা নদীর কলাবাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাক মোল্ল্যাকে প্রায় ১১০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ( মূল্য অনুমান ৩৫,০০০/ টাকা) নদীতে পাতানো অবস্থায় এবং মাছ শিকারের সময় নিষিদ্ধ কারেন্ট জাল সহ হাতেনাতে আটক করা হয়। উক্ত ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান।
মন্তব্য করুন