গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ফুয়াদ চৌধুরী রোহান (২১)। বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। কাজ শুরু করছে পুলিশ।
জানাগেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে এখন পর্যন্ত বাসায় ফিরে আসে নাই ফুয়াদ চৌধুরী রোহান। এবং ওই দিন রাত থেকে তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায় নাই।
নিখোঁজ ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। এবং সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এর মামাতো ভাই । এদিকে রোহানের সন্ধান না পেয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে তার পরিবার ও স্বজনদের।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, রোহান তার মামাতো ভাই। গত সোমবার বাড়ী থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়ীতে ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খুজাখুজি করেছেন। কিন্তু আজ সকাল পর্যন্ত ওর কোন সন্ধ্যান পান নাই। দ্রুত রোহানের সন্ধ্যান চান।
মন্তব্য করুন