পাংশায় বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ শুরু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ শুরু

সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো মেরামতে রাজবাড়ীর পাংশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি’র ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

পাংশা সরকারি কলেজ, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা, পাংশা শাহজুইঁ কামিল মাদরাসা ও পাংশার বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২১ অক্টোবর) মাছপাড়া কলেজ সহ আশপাশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতা সজীব রাজার নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রনেতা ইমরান হোসাইন, মুন্সি কনক হাসান, মামুন হাসান, পাংশা পৌর ছাত্রদল নেতা হাবিবুল বাশার সুমন, পাংশা হেল্পলাইনের সভাপতি সাম্পান মাহমুদ, বায়েজিদ ও সফিক সহ ছাত্রদলের কর্মীবৃন্দ।

লিফলেট বিতরণ কার্যক্রমের বিষয়ে ছাত্রদল নেতা সজীব রাজা জানায়, দলীয় হাই কমান্ডের নির্দেশে সাম্য ও মানবিক রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আমরা পাংশা উপজেলায় এ কার্যক্রম চালু করেছি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় আমরা এ বার্তা পৌঁছে দিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০