রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে মারধর করায় মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে মারধর করায় মামলা

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে রেখে পিটিয়ে জখমের অভিযোগে শনিবার সকালে ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

আহত নেতারা হলো, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা (৫০) এবং জেলা বাস্তুহারা দলের সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহব্বত হোসেন খোকন (৪৫)। আক্কাস আলী মোল্লা জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত এনায়েত মোল্লার ছেলে এবং মহব্বত হোসেন খোকন জেলা শহরের লোক নুরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওই দুইজন নেতাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকা আক্কাস আলী মোল্লা বলেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ গ্রাম্য সালিশে মিটমাট হবার পর পাওনা টাকা আনতে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শামসুল রহমানের বাড়ীতে যান তিনি ও মহব্বত হোসেন খোকন। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে শামসুল রহমান, ইউসুফ ও রুবেলের নেতৃত্বে ৪০-৪৫জন দূর্বৃত্ত তাদের একটি ঘরের মধ্যে আটকে অমানবিকভাবে লাঠিপেটা করে। সেই সাথে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাদেও উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতে মোঃ বাহারুল ইসলাম হিরু বাদী হয়ে শামসু, ইউসুব, রুবেল, নুরনবী, সুজন, সোহান, সজল, রাকিব, রায়হান, লিখন, মাহীম,  আলিম সহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে যান এবং আহতদের সাথে কথা বলেন। শনিবার ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০