রাজবাড়ীতে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ হাসান প্লাবন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রিয়াদ হাসান প্লাবন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আব্দুল মান্নান মিয়ার ছেলে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, গত ৩০ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অনেক আন্দোলনকারী আহত হন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন,  রিয়াদ হাসান প্লাবনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০