সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন শান্ত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন শান্ত

সফল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। করাচি থেকে লন্ডনগামী ফ্লাইট ধরেছেন তিনি। সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন এই টাইগার অলরাউন্ডার। হত্যা মামলার আসামি হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। তার খেলা, না খেলা নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। তবে নিজের খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।

গতকাল মধ্যরাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঐ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমি আগেই বলেছি, সাকিবের ব্যাপারটা ভিন্ন। সংবর্ধনার সময় যদি প্রধান উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় তবে সকল খেলোয়াড়ই সাকিবের পাশে থাকবে।’

গত সংসদ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে অংশ নিয়েছিলেন সাকিব। তবে ছাত্র নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার সময় দেশের বাইরে ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে মেজর ক্রিকেট লিগ এবং কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর সরাসরি পাকিস্তানে মাটিতে দলের সাথে যোগ দেন সাকিব। প্রথম টেস্ট চলাকালীন তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বিভিন্ন সমস্যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুন পারফরমেন্স করেন সাকিব। এজন্য অধিনায়ক শান্তর প্রশংসাও কুড়িয়েছেন সাকিব।
শান্ত বলেন, ‘সকল খেলোয়াড়ই সাকিবের পাশে আছে। আমরা সবাই জানি খেলার জন্য সে কতটা নিবেদিতপ্রাণ। সে খেলার জন্য পাগল এবং সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০