রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ । নিহত তানভীর মিয়া  বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর)  রাত ১০ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২)  নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

৩

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

৪

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৫

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৬

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৭

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৮

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৯

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

১০

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

১১

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১২

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১৩

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১৪

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৬

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৭

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৮

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৯

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০