বাদীর স্ত্রী, স্বাক্ষী কিছুই জানেন না, অথচ চেয়ারম্যান ১ নং আসামী! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদীর স্ত্রী, স্বাক্ষী কিছুই জানেন না, অথচ চেয়ারম্যান ১ নং আসামী!

রাজবাড়ীর পাংশায় পূর্ব শ্রুতার জের ধরে পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আকিদুল ইসলামকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ্য করে রাজবাড়ীর আদালতে একটি চাঁদাবাজী মামলা করেছে এস এম শহিদুল ইসলাম আলম। শহিদুল ইসলাম আলম পাট্টা ইউনিয়নের উত্তর বিশ্বাস মাজাইল গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

এ দিকে শহিদুল ইসলাম আলম মিয়া বাদী হয়ে বিএনপি নেতা পাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস, বাহের মোড় বাজার বনিক সমিতির সভাপতি সিরাজ বিশ্বাস, বিদার বিশ্বাস, তিতাল মন্ডল, অন্তর, মুক্তি, মিন্টু, ও আব্দুল লতিফ মন্ডলের নামে রাজবাড়ীর আমলী আদালতে ১২ নভেম্বর একটি চাদাবাজীর মামলা করেছে। মামলার ধারা ১৪৩/৩২৩/৩৮৫/৩৮৭/৫০৬/৩৭৯/৩২৫/৩০৭ পেনাল কোড। এ বিষয়ে বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাটি জানতে শহিদুল ইসলাম আলম মিয়ার বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার স্ত্রী শারমিন আক্তার বলেন, এমন কোন চাঁদাবাজীর ঘটনা এই লোকজন করেনি যাদের নাম রয়েছে।

মামলার ০১ নং স্বাক্ষী ভ্যান চালক মোকারম হোসেন অরফে মোকা বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই, কয়েকদিন আগে সন্ধ্যার দিকে আমার ভ্যানে আলম মিয়া বাহের মোড় থেকে বাড়ী যাওয়ার পথে আধার কোটা পৌছালে পিছন থেকে আমাকে ভ্যান দাড় করাতে বললে ভ্যান থেকে আলম মিয়া দৌড়ে নেমে চলে যায়, পড়ে গিয়ে তার হাত ভেঙ্গে গিয়েছে বলে শুনেছি। ভ্যানের পিছনে মোটর সাইকেলে আকিদুল চেয়ারম্যান ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন- না চেয়ারম্যান ও যাদের নামে মামলার কথা শুনছি তারা কেউ ওই জায়গায় ছিল না।

পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আকিদুল ইসলাম বলেন, আমি যদি চাঁদাবাজি করতাম তা হলে আমার এলাকার মানুষ বলবে, আপনারা সাংবাদিকরা ওই বাড়ীতে বাদী ও তার পরিবারের সাথে কথা বলেন, যদি এমন প্রমান কেউ দিতে পারে তা হলে সকল প্রকার শাস্তিÍ মেনে নিব। প্রশাসনের প্রতি অনুরোধ রইল সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করবেন। বিভিন্ন সময় আমার বিরুদ্ধে এই আলম মিয়া ৭টি মামলা করেছে। তার আপন বড় ভাই আবু আওয়াল মিয়ার বিরুদ্ধে ৫টি একই গ্রামের আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ৬ টি মামলা দিয়েছে যা সম্পূর্ন মিথ্যা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০