বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, মামলা করার হুমকি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, মামলা করার হুমকি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচলক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করলে নানা রকম হুমকি দিচ্ছে আসামীরা।

গত ২২ ডিসেম্বর বহরপুর বাজারে হেলালের পাটের ঘরের সামনে রাত ১০.১৫ মিনিটের দিকে ব্যবসায়ী হারুন অর রশিদকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হারুন অর রশিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে। এঘটনায় ২৪ ডিসেম্বর হারুন অর রশিদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে ও আরো ৪ থেকে ৫জন অজ্ঞাত আসামীর নামে মামলা করে। মামলার আসামীরা হল রুবেল মাহমুদ সুমন, মঞ্জু বিশ^াস, রেজাউল মন্ডল ও শামীম বিশ^াস। চার আসামীর বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী হারুন অর রশিদ আকিজ সিমেন্ট কোম্পানী ও আকিজ প্লাস্টিক লিমিটেডের রাজবাড়ী জেলার একমাত্র পরিবেশক ও বহরপুর বাজারে নির্মাণ সামগ্রি ব্যবসায়ী। কিছুদিন আগে হারুন অর রশিদ বহরপুর বাজারে স্ত্রীর নামে থাকা জমি এক কোটি ২০ লক্ষ টাকা বিক্রি করে। এই জমি বিক্রির খবর জানতে পেরে উক্ত চার আসামী গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হারুন অর রশিদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হারুন অর রশিদ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এরপর ২২ ডিসেম্বর বহরপুর বাজারে দোকান বন্ধ করে কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের দেয়া টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন হারুন। বাজারের হেলালের পাটের ঘরে সামনে আসলে উক্ত চার আসামী ও তাদের সাথে থাকা আরো চার পাঁচ জন ধারালো অস্ত্র নিয়ে হারুন অর রশিদকে পথ রোধ করে। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয়। এঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ্য হয়ে দুইদিন পর চারজনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করলেও এখনো কোন আসামী ধরা পড়েনি।
ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, মামলার করার পর বিভিন্ন নম্বর থেকে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে আসামীরা। আমরা পুলিশকে বিস্তারিত জানিয়েছি। পুলিশ বলেছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এখন পরিবার নিয়ে ব্যবসা নিয়ে আতঙ্কে রয়েছি।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামীদের ধরতে আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা রয়েছে আসামী ধরতে। চার আসামীই পলাতক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০