বসন্তপুরে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসন্তপুরে কাঠের ফ্রেমের চাপায় শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে কার্পেট তৈরির মেশিন বহন করার কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আর এম কার্পেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মোঃ ইমরান হোসেন বলেন, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে মিলের কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কন্টেইনার আসে। বৃহস্পতিবার সকালে ওই কন্টেইনার থেকে মেশিন নামানোর কাজ করছিল শ্রমিকরা। মেশিনগুলো বহন করার সুবিধার্থে মেশিনের নিচে কাঠের বড় ও ভারি ফ্রেম থাকে। সকাল ১০ টার দিকে কন্টেইনার থেকে একটি মেশিন ফ্লোরে নামানো হয়। এরপর কাঠের ফ্রেম থেকে মেশিনের আলাদা আলাদা লোহার যন্ত্রাংশগুলো ফ্লোরে নামানো হচ্ছিল। ফ্রেমের একপাশ থেকে যন্ত্রাংশগুলো নামানো হয়ে গেলে অপর পাশ ভারি হয়ে হালকা পাশ উঁচু হয়ে সব যন্ত্রাংশ ফ্লোরে পড়ে যায়। এ সময় ফ্রেমের উঁচু পাশ আবার সজোরে নিচে পড়ার সময় ফ্রেমের ভেতর দাঁড়িয়ে থাকা শ্রমিক অয়নের মাথায় আঘাত লাগে। এতে তিনি ফ্রেমের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আর এম কার্পেট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক মামুন মন্ডল বলেন, কাঠের ফ্রেমের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি একটি দুঘর্টনা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১০

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১১

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১২

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৩

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৪

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৫

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৬

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৭

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৮

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৯

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

২০