ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে প্রকাশ্যে হামলাকারী ও মদদ দাতাসহ খুনি হাসিনার দোষরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ  মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। এরপর রাজীব মোল্লা, রিয়াজ, সৌরভ শিকদার, নাহিদ শেখ, সাইফ ইসলামসহ শিক্ষার্থীদের একটি দল জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের নিকট স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, শামসুল হক জজ এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে চিহ্নিত সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। তাদের হামলায় আন্দোলনরত ছাত্র-জনতা নির্মমভাবে আহত ও গুলিবিদ্ধ হয়। ওই সকল চিহ্নিতরা এখনো প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিতে-গলিতে দাপটের সাথে ঘোরাঘুরি করছে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতাকে হুমকি-ধামকি প্রদান করছে। এতে আপামর ছাত্র-জনতার মধ্যে দারুণ ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ বাস্তবতা অনুধাবন পূর্বক অনতিবিলম্বে চিহ্নিত সকল আসামীদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০