স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের ওয়াশ রুমে এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়েরের পর জাবির আব্দুল্লাহ নামের অভিযুক্ত কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত বুধবার সকালে পাংশা উপজেলার ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জাবির আব্দুল্লাহ ড.কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। একই শ্রেণির ছাত্রী হওয়ায় জাবিরের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত বুধবার কলেজের ওয়াশরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কলেজ কতৃপক্ষ টের পেয়ে অবিভাবকদের খবর দেয়।
পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ধর্ষণের শিকার ছাত্রির বাবা বাদি হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য করুন