কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু  - Rajbari
মাসুদ রেজা শিশির 
৩০ জুলাই ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইয়াকুব আলী মণ্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মরহুম ইমান আলী মণ্ডলের ছেলে।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়ণপুর হাওয়া ভাটা সড়কসংলগ্ন এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে পাট শুকাচ্ছিলেন কৃষক ইয়াকুব আলী মণ্ডল। সংঘর্ষের তীব্র ধাক্কায় তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় পাংশা উপজেলা কৃষি কর্মকর্তাসহ ও আরও পাঁচজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইয়াকুব আলী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে স্বজনরা বৃহস্পতিবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে একই দিন বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা আলহাজ মণ্ডল জানান, দুর্ঘটনার পর তার চাচাকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বিকেলে তিনি মারা যান। রাতেই চরনারায়ণপুর গ্রামের বোয়ালিয়া বাংলাদেশ হাট কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বুধবারের সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা ইয়াকুব আলী মণ্ডল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০