বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Oplus_131072

কামাল হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) এবং জামালপুর গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে রাশেদুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে লক্ষণদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকারের (৭১) বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ধারালো অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয় তারা। এ সময় মুখ গামছা দিয়ে বাঁধা ও খালি পায়ে থাকা ডাকাতরা আতঙ্ক ছড়াতে পটকাবাজি ফাটিয়ে পালিয়ে যায়। পরদিন রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। অভিযানে সরাসরি জড়িত দুই ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১০

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১১

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১২

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৩

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৪

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৫

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৬

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৭

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৮

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৯

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

২০