গোয়ালন্দ ঘাট থানায় নবাগত ওসি’র যোগদান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ ঘাট থানায় নবাগত ওসি’র যোগদান

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ রাকিবুল ইসলাম শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যোগদান করেছেন। এদিন তিনি গোয়ালন্দ ঘাট থানার সদ্য সাবেক ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
মোহাম্মদ রাকিবুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি গোয়ালন্দ ঘাট থানায় উপ-পরিদর্শক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৩০ মে তিনি পদন্নোতি পেয়ে পরিদর্শক হন। তিনি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিতে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি বরিশাল সদরের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকুরী জীবনে সফলতার জন্য বিভিন্ন সময় তিনি ৩২টি পদক অর্জন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক।
জানা গেছে, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চারজনকে বদলি-পদায়ন করা হয়েছে। পুরাতনদের প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য প্রদান করেন। এরই আদেশের বলে গোয়ালন্দ ঘাট থানায় মোহাম্মদ রাকিবুল ইসলাম নবাগত ওসি হিসেবে যোগদান করেন।
গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ দমনে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবেন। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ময়লার ভাগারে মিললো নবজাতকের মরদেহ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

রাজবাড়ী‌তে মুর‌গিবা‌হি পিকাপ ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত এক

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

১০

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১১

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

১২

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১৩

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১৪

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১৫

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৬

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৭

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৮

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৯

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

২০