গোয়ালন্দে দুই তরুনীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-৩ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ অগাস্ট ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দুই তরুনীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-৩

স্টাফ রিপোর্টার : গোয়ালন্দে ২ তরুনীতে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোররাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ওই ২ তরুনীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষণের শিকার তরুনীর বাবা মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ওই দুই তরুনী বন্ধুর সাথে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে আসে। এসময় গ্রেপ্তাকৃত আসামীসহ অন্যান্যরা তাদের ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে একাধিক দামী মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওই তরুনীর বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা তরুনীদের গোধুলী পার্ক থেকে উজনচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের অপর পাশে রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের পাশে নির্জন স্থানে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়। সেখান থেকে অসুস্থ্য অবস্থায় তার কোন মতে পাশের এক বাড়িতে গিয়ে তাদের অভিভাবকে ফোন দেয়। পরে তাদের অভিভাবকরা এসে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে ধর্ষিতের পরিবার লোকলজ্জার ভয়ে ৩দিন চুপ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গণ ধর্ষণের মত গুরুতর অভিযোগে মামলা দায়ের পর শুক্রবার সকালেই উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার ভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০