বালিয়াকান্দিতে ইতালি প্রবাসীকে পিটিয়ে আহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ইতালি প্রবাসীকে পিটিয়ে আহত

কামাল হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা  ও তার পুত্রের নেতৃত্বে হামলায় ইতালি প্রবাসী মো. মাসুম শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তাকে থানা পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত মাসুম শেখ বালিয়াকান্দি হাসপাতাল এলাকার সামাদ শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম শেখ সাংবাদিকদের জানান, জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালি যান তিনি। এ সময় তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তখন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তার স্ত্রীকে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হয়, যদিও পরে তিনি মামলা তুলে নেন।

মাসুম শেখ অভিযোগ করেন, দেশে ফেরার পর শুক্রবার জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু ও তার ছেলে শিবলুসহ কয়েকজন তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, থানায় মামলা দায়ের করতে চাইলে তা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে খোন্দকার শফিউল আজম শিবলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “একটি ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইতালি প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০