রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ অগাস্ট ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

Oplus_0

কামাল হোসেন : ‘ভাত-কাপড়, জমি-কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প গড়ে তোল’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) জাতীয় গণফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা গণফ্রন্টের সমন্বয়ক মো. ছমির উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মোকলেছুর রহমান ও মকসুদ আহম্মেদ মনি। এছাড়া জেলা গণফ্রন্টের সদস্য ডা. হাবিবুর রহমান, মো. শাজাহান, ওমর আলী ও মো. আলামিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে একনায়ক সরকারের পতন ঘটলেও বর্তমান সরকার আরও বড় ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে। দেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঘটছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে ও শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম শক্তিকেই বিকল্প হিসেবে দাঁড়াতে হবে। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রত্যেক কর্মীকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সকলে আন্তরিকভাবে চেষ্টা করলে একটি শক্তিশালী বাম বিকল্প গড়ে তোলা সম্ভব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০