রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ১৭ পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। ঢাকায় নিহত আব্দুল গণি শেখ ও সাগরের পরিবারকে ৪ লাখ টাকা এবং আহত ১৫ পরিবারকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় এ অর্থ বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে¡ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন উর রশিদ, ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফেজ হাসিবুল হাসানসহ ঢাকায় গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, শত শত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ যাতে আর কোনো স্বৈরাচারীর কবলে না পড়ে দেশবাসীকে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল দেশ বিনির্মাণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের সহযোগিতা করা হবে, তাদেরকে ব্যার্থ হতে দেয়া যাবে না।। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সুষ্ঠু বিচার ও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) গোয়ালন্দ চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

১০

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১১

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১২

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১৩

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৪

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৬

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৭

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৮

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৯

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

২০