রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীতে মাশকালাই চাষে আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী (বিএআরআই) এর পরিচালক ড. মো. মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ।

বক্তারা বলেন, “মাশকালাই ডাল প্রোটিন, ফাইবার, আয়রন ও ভিটামিন–বি সমৃদ্ধ। এটি হজমশক্তি বৃদ্ধি করে, বলবর্ধক হিসেবে কাজ করে, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।” দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন কৃষক–কৃষাণীর মাঝে চার্জার স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের ড্রাম এবং বীজ শুকানোর জন্য ত্রিপল বিনামূল্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১০

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১১

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১২

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৩

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৫

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৬

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৭

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৮

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৯

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

২০