গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন - Rajbari
লুৎফর রহমান সোহাগ
১৭ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল ইসলাম নামে এক জনের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মোঃ রফিকুল ইসলাম (৪০) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামচুর রহমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহ গামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের মাথায় দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। তার তিনটি ছেলে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’’

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে আমারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১০

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১১

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১২

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৩

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৫

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

২০