পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারকালে এক জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

রবিবার (০৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া নৌ পুলিশের একটি টিম পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর চরে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করার সময় হাতেনাতে মো. নবীজুল শেখ (১৯) নামের এক মৎস্য আহরণকারীকে আটক করেন। তিনি পাবনা জেলার আমিনপুর থানার ঢালাধারাই এলাকার মো. জয়নাল শেখের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে ৪টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

দৌলতদিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা আমার দেশকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় নদীতে উপস্থিত অন্যান্য জেলেদের মৎস্য সম্পদ রক্ষা ও জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। তিনি আরও জানান, পদ্মা নদীতে অবৈধ জাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০