জুলাই গণঅভ্যুথ্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। বুধবার বিকালে জেলার বিভিন্নস্থান থেকে ১১ দলীয় জোট রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা পৌর ইংলিশ মার্কেটে এসে জরো হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যূথ্থানে ফ্যাসিস্টরা সারাদেশে প্রায় ১৫০০ মানুষকে হত্যা ও ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং গত ১৭ বছর তারা গুম, খুন, নির্যাতন চালিয়েছে। দ্রুত এসব হত্যা ও নির্যাতনের বিচার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে সকলকে নিয়ে দেশব্যাপি গণআন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির মোঃ নূরুল ইসলাম, সেক্রেটারি আলিমুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন