কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান - Rajbari
মাসুদ রেজা শিশির 
৪ অগাস্ট ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

বসতবাড়ির আড়ালে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরি করা হয় , এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির সরঞ্জাম, মেশিন ও লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মো. ইউনুস শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মধ্যে জাল তৈরির মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য উপকরণ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। চায়না দুয়ারি জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল উৎপাদন ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে।” তিনি আরও বলেন, অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জলজ সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০