‘বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন বিগত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মৃত ব্যাক্তিদের নামেও ভোট দেওয়া হয়েছে।

২৫ জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় ছোটভাকলা ইউনিয়ন বিএনপি আয়োজিত স্বরুপার চক ঈদগাঁ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মাজেদ মাষ্টারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো: মোশাররফ আহাম্মদ, সাবেক সাধারণ মো: সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ আল উপজেলা শ্রমিক দলের সভাপতি মো : সরোয়ার হোসেন মোল্লা, রেজা, উপজেলা যুবদলের আহবায়ক মো: ফারুক দেওয়ান, যুগ্ম আহবায়ক রাজু শিকদার, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল প্রমুখ।

নির্বাচন প্রচারণার সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। সকাল ১১ ঘটিকায় বরাট বাজার ও অন্তর মোড়, এলাকা গণসংযোগ করেন। দুপুর দুই ঘটিকার পর মোহাম্মদ আলী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রেল গেটে পথ সভায় বক্তব্য রাখেন পথ সভা শেষে বিকাল ৪ ঘটিকায় ছোটভাকলা ইউনিয়নের ৭,৮.৯ তিনটি ওয়ার্ড বিএনপি আয়োজিত পথ সভায় যোগদান করেন। রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষ মিলিত হয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে শুভেচ্ছা জানান। তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১০

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১১

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১২

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৩

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৫

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

২০