গোয়ালন্দে ১১ দলীয় জোটের প্রার্থী এ্যাড. নুরুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৯ জানুয়ারী ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ১১ দলীয় জোটের প্রার্থী এ্যাড. নুরুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ছোটভাকলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইমরান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এ্যাড. মো. নুরুল ইসলাম।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নুরুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণ অপেক্ষা করছে। ১১ দলীয় জোট জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করব। তিনি আরও বলেন,।কাটাখালীসহ গোয়ালন্দ উপজেলার প্রতিটি এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চলে ব্যাপক বৈষম্য রয়েছে। দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এসব বৈষম্য দূর করতে সর্বাত্মক চেষ্টা করব।

অন্যান্য বক্তারা ভোটারদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোশারফ হোসেন, পৌর জামায়াতে ইসলামী আমীর ও উপজেলা ইমাম কমিটির সভাপতি মৌলানা মো. জালাল উদ্দীন প্রামানিক, পৌর জামায়াতের সেক্রেটারি মো. পারভেজ ইভান মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদুল হাসান আক্কাসসহ জামায়াত ও জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভা শেষে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী আব্দুর সাত্তার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় ও হামিদ মৃধার হাট এলাকায় গণ সংযোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১০

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১১

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১২

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৩

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৪

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৫

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

২০