‘দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ীর মাটি সোনার পরিণত হবে’ -উজানচরের জনসভায় খৈয়ম - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ীর মাটি সোনার পরিণত হবে’ -উজানচরের জনসভায় খৈয়ম

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে রাজবাড়ী জেলা ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কার্যত রাজধানীর একটি অংশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, এই সেতু ও ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ীসহ উজানচর এলাকার মাটি সোনার পরিণত হবে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপির আয়োজনে উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজবাড়ীতে শিল্প-কলকারখানা গড়ে উঠবে, সৃষ্টি হবে হাজার হাজার যুবকের কর্মসংস্থান। রাজবাড়ীর মানুষ পরিবার-পরিজনের সঙ্গে নিজ বাড়িতে থেকে ঢাকায় চাকরি করতে পারবে। সকালে গরম ভাত খেয়ে ঢাকায় গিয়ে কাজ শেষ করে সন্ধ্যায় আবার পরিবারের কাছে ফিরে আসা সম্ভব হবে। তিনি আরও বলেন, রাজবাড়ীকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন এবং দৌলতদিয়া ঘাটের আধুনিকায়ন করা হবে। পদ্মার এই উজানচর একদিন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে উল্লেখ করে খৈয়ম বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্রিজ হবে, ব্যারেজ হবে—উন্নয়ন হবে বাস্তবভিত্তিক। উন্নয়নের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিভেদের রাজনীতি নয়, প্রয়োজন ঐক্যের রাজনীতি। আমরা যদি তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে পারি, তাহলে রাজবাড়ীর এসব উন্নয়ন বাস্তবায়ন কোনো অসম্ভব বিষয় নয়।

উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, সিনিয়র সহ সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার ছিদ্দিক, সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের সদস্য সচিব উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ, উপজেলা কৃষক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ সহস্রাধিক নেতা-কর্মী।

নির্বাচনী জনসভাটি সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর মালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০