রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী - Rajbari
মাসুদ রেজা শিশির 
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। তিনি আরও বলেন, রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে তিনি সমর্থন জানাচ্ছেন এবং সেইসঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি 

রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড

দৌলতদিয়া ঘাটে ভোটযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম

২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে

রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ

১০

গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট

১১

গোয়ালন্দে অসুস্থ্য তরুন দল নেতা সন্তানদের নিয়ে ধানের শীষের প্রচারনায়

১২

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

১৩

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

১৪

রাজবাড়ী ২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা: প্রচা‌রে বাধার অ‌ভি‌যোগ

১৫

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

১৬

মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও

১৭

পাংশায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

১৮

ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

১৯

খানখানাপুর থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

২০