গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে গণমিছিল সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি গণমিছিল বের করা হয়। গণমিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব এলাকা হয়ে পুনরায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

প্রস্তুতি সভা ও সমাপনী বক্তব্যে গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শুধু আমাদের দলের নেতা নন, তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। ১৯৭১ সালের পর রাজবাড়ী জেলায় যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তার সিংহভাগই তাঁর সময়ে বাস্তবায়িত হয়েছে। তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে রাজবাড়ীতে আবারও উন্নয়নের জোয়ার বইবে। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি রবিবারের ধানের শীষের গণমিছিলকে গণজোয়ারে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে বিএনপির উদ্যোগে একটি বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম, মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে রাজবাড়ী-১ আসনে বিএনপির সকল নির্বাচনী কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি 

রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড

দৌলতদিয়া ঘাটে ভোটযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম

২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে

রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ

১০

গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট

১১

গোয়ালন্দে অসুস্থ্য তরুন দল নেতা সন্তানদের নিয়ে ধানের শীষের প্রচারনায়

১২

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

১৩

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

১৪

রাজবাড়ী ২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা: প্রচা‌রে বাধার অ‌ভি‌যোগ

১৫

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

১৬

মারামারি করে যুবককে পদ্মায় ফেলে দেয়ার অভিযোগ, উদ্ধার হয়নি দুই দিনেও

১৭

পাংশায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

১৮

ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যুবক নিখোঁজ

১৯

খানখানাপুর থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

২০